দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অলি আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ১৮ এপ্রিলের গণমিছিলের পাশাপাশি পরবর্তী দুই শনিবার আরও বড় কর্মসূচি পালন করা হবে। এছাড়া প্রতিদিন লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে।
তিনি আরও জানান, ২ মে থেকে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি করপোরেশনেও বিক্ষোভ সমাবেশ করা হবে। এসব কর্মসূচিতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই ধাপ শেষে রাজধানীতে বড় সমাবেশ আয়োজন করা হবে, যার তারিখ পরে জানানো হবে।
এমএস/